সূরা 82

সূরা Al-Infitar

سورة الانفطار

19 আয়াত · মাক্কী

Memorise this surah

Pick the verses and how many times each one repeats. The recitation plays one verse at a time.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

82:1

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ﴿١﴾

যখন আকাশ বিদীর্ণ হবে,

82:2

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ﴿٢﴾

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

82:3

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

82:4

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ﴿٤﴾

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

82:5

عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿٥﴾

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

82:6

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ﴿٦﴾

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

82:7

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿٧﴾

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

82:8

فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ ﴿٨﴾

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

82:9

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ﴿٩﴾

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

82:10

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ ﴿١٠﴾

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

82:11

كِرَامًۭا كَٰتِبِينَ ﴿١١﴾

সম্মানিত আমল লেখকবৃন্দ।

82:12

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢﴾

তারা জানে যা তোমরা কর।

82:13

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ ﴿١٣﴾

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

82:14

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ ﴿١٤﴾

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

82:15

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ﴿١٥﴾

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

82:16

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ﴿١٦﴾

তারা সেখান থেকে পৃথক হবে না।

82:17

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿١٧﴾

আপনি জানেন, বিচার দিবস কি?

82:18

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿١٨﴾

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

82:19

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ ﴿١٩﴾

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

সংক্ষিপ্ত উত্তর

সূরা Al-Infitar কত নম্বর সূরা?
সূরা Al-Infitar কুরআনের 82 নম্বর সূরা।
সূরা Al-Infitar এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Infitar এ 19টি আয়াত আছে।
সূরা Al-Infitar কোথায় নাযিল হয়েছে?
আমাদের তথ্যসূত্রে এটিকে মাক্কী ধরা হয়েছে। কয়েকটি সূরা নিয়ে আলেমদের মতভেদ আছে।
সূরা Al-Infitar এর আগে ও পরে কোন সূরা আছে?
এর আগে সূরা At-Takwir এবং পরে সূরা Al-Mutaffifin আছে।

সূত্র: AlQuran Cloud, bn.bengali. Audio: Islamic Network.