সূরা 90

সূরা Al-Balad

سورة البلد

20 আয়াত · মাক্কী

Memorise this surah

Pick the verses and how many times each one repeats. The recitation plays one verse at a time.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

90:1

لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾

আমি এই নগরীর শপথ করি

90:2

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾

এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

90:3

وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾

শপথ জনকের ও যা জন্ম দেয়।

90:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾

নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

90:5

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

90:6

يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾

সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

90:7

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

90:8

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾

আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

90:9

وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾

জিহবা ও ওষ্ঠদ্বয় ?

90:10

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾

বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

90:11

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾

অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

90:12

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾

আপনি জানেন, সে ঘাঁটি কি?

90:13

فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾

তা হচ্ছে দাসমুক্তি

90:14

أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

90:15

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾

এতীম আত্বীয়কে

90:16

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾

অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

90:17

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

90:18

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾

তারাই সৌভাগ্যশালী।

90:19

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

90:20

عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾

তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

সংক্ষিপ্ত উত্তর

সূরা Al-Balad কত নম্বর সূরা?
সূরা Al-Balad কুরআনের 90 নম্বর সূরা।
সূরা Al-Balad এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Balad এ 20টি আয়াত আছে।
সূরা Al-Balad কোথায় নাযিল হয়েছে?
আমাদের তথ্যসূত্রে এটিকে মাক্কী ধরা হয়েছে। কয়েকটি সূরা নিয়ে আলেমদের মতভেদ আছে।
সূরা Al-Balad এর আগে ও পরে কোন সূরা আছে?
এর আগে সূরা Al-Fajr এবং পরে সূরা Ash-Shams আছে।

সূত্র: AlQuran Cloud, bn.bengali. Audio: Islamic Network.

অভাবীদের সাহায্য

অভাবী পরিবারের জন্য টাকা পাঠান। পাঠানোর পর WhatsApp-এ স্ক্রিনশট পাঠান।

  • SadaPay / NayaPay0303 0468763

Sheraz Ali Shah

WhatsApp 0303 0468763

পূর্ণ বিবরণ

ওয়েবসাইটকে সহায়তা করুন

এটি হোস্টিং ও ডেভেলপমেন্টের খরচের জন্য। এটি যাকাত বা সদকা নয়।

  • JazzCash0303 0468763
  • Easypaisa0311 7583246
  • Soneri Bank IBANPK09SONE0017620007935979

Sheraz Ali Shah

পূর্ণ বিবরণ