সূরা 96

সূরা Al-Alaq

سورة العلق

19 আয়াত · মাক্কী

Memorise this surah

Pick the verses and how many times each one repeats. The recitation plays one verse at a time.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

96:1

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾

পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

96:2

خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴿٢﴾

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

96:3

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿٣﴾

পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

96:4

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿٤﴾

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

96:5

عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

96:6

كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ ﴿٦﴾

সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

96:7

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿٧﴾

এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

96:8

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿٨﴾

নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

96:9

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿٩﴾

আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

96:10

عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾

এক বান্দাকে যখন সে নামায পড়ে?

96:11

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿١١﴾

আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

96:12

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿١٢﴾

অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

96:13

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾

আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

96:14

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾

সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

96:15

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾

কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

96:16

نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿١٦﴾

মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

96:17

فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿١٧﴾

অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

96:18

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾

আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

96:19

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿١٩﴾

কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

সংক্ষিপ্ত উত্তর

সূরা Al-Alaq কত নম্বর সূরা?
সূরা Al-Alaq কুরআনের 96 নম্বর সূরা।
সূরা Al-Alaq এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Alaq এ 19টি আয়াত আছে।
সূরা Al-Alaq কোথায় নাযিল হয়েছে?
আমাদের তথ্যসূত্রে এটিকে মাক্কী ধরা হয়েছে। কয়েকটি সূরা নিয়ে আলেমদের মতভেদ আছে।
সূরা Al-Alaq এর আগে ও পরে কোন সূরা আছে?
এর আগে সূরা At-Tin এবং পরে সূরা Al-Qadr আছে।

সূত্র: AlQuran Cloud, bn.bengali. Audio: Islamic Network.